গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল ষষ্ঠ শ্রেণীর ছাত্র
দি নিউজ লায়নঃ বাড়ির পাশের গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সামশেরগঞ্জ এর বোগদাদ নগর এলাকার মহেশতলা গঙ্গা ঘাটে। নিখোঁজ হয়ে যাওয়া ষষ্ঠ শ্রেণীর স্কুল পড়ুয়া নাম জাহিদ হাসান।
এলাকা সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো এদিনও দুপুরে বাড়ি ফিরে স্নান করার জন্য বাড়ির পাশে গঙ্গা ঘাটে যাই জাহিদী। তারপরে আচমকা জলের প্রতিবেশী থাকায় তলিয়ে যায় সে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে সেখানে। পরবর্তীতে মাঝি ও ডুবুরি নামিয়ে ওই ছাত্রের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। যদিও শেষ পাওয়া খবরে ওই ছাত্রের কোন হদিস মেলেনি।

Post a Comment